অমিত শাহের দরবারে ইউসুফ পাঠান, তবে কি রাজ্যসভার পথে প্রাক্তন ক্রিকেটার?

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই বহরমপুরের তৃণমূল সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে দীর্ঘ বৈঠক করেছেন। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের মূল শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রেখে তিনি এখন বিজেপির সঙ্গে একটি সমঝোতার পথে এগোচ্ছেন।

সূত্রের খবর, বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে ইউসুফ পাঠানের দীর্ঘদিনের সুসম্পর্কের ভিত্তিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই আলোচনার পর ইউসুফ বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ইস্তফা দিয়ে বিজেপির সমর্থনে গুজরাত বা অন্য কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে রাজ্যসভার সদস্য হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। পাশাপাশি, জয় শাহের মাধ্যমে তিনি বিসিসিআই-তে কোনো সম্মানজনক পদে দায়িত্ব পেতে পারেন বলেও জানা গেছে। ইউসুফ পাঠান শেষ পর্যন্ত দলত্যাগ করলে তা তৃণমূল কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *