মদের বোতলের QR কোডই ফাঁস করল খুনের রহস্য! ২৪ ঘণ্টায় গ্রেফতার অভিযুক্তরা

উত্তরপ্রদেশের আগ্রায় গত ১ এপ্রিল থেকে নিখোঁজ লোকেন্দ্র নামক এক ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তার ধার থেকে উদ্ধার হওয়া বিকৃত ওই দেহটি শুরুতে শনাক্ত করা সম্ভব না হলেও, ঘটনাস্থলে পাওয়া একটি মদের বোতলের কিউআর কোড স্ক্যান করে তদন্তের মোড় ঘুরিয়ে দেয় পুলিশ। ওই বোতলের সূত্র ধরে মদের দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মহেশ ও ধর্মবীর নামে দুজনকে শনাক্ত করা হয়। পরবর্তীতে নিহতের হাতের একটি ট্যাটু দেখে পরিবারের সদস্যরা তাকে লোকেন্দ্র হিসেবে নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, লোকেন্দ্রর স্ত্রীর সঙ্গে মহেশের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। লোকেন্দ্র বিষয়টি জেনে যাওয়ায় এবং তা জানাজানির ভয়ে স্ত্রী ও তাঁর প্রেমিক তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নির্জন মাঠে লোকেন্দ্রকে অতিরিক্ত মদ্যপানের মাধ্যমে বেহুঁশ করে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরিচয় লুকাতে তাঁর মুখে ও দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ডিজিটাল তথ্য ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ নিহতের স্ত্রী, প্রেমিক মহেশ এবং তাদের সহযোগী ধর্মবীরকে গ্রেফতার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *