ভুল বোঝাবুঝির মর্মান্তিক পরিণতি! গণপিটুনিতে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের, স্তব্ধ কুলতলি।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার সানকিজাহান এলাকায় চোর সন্দেহে কেরালার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাষা না বোঝার কারণে ভুল বোঝাবুঝির জেরে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালায়। খবর পেয়ে পুলিশ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার তদন্তে নেমে কুলতলি থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে দুই নাবালকসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। জানা গেছে, কেরালা থেকে আসা ওই শ্রমিক পরিচিতের বাড়িতে এসেছিলেন এবং রাস্তা চিনতে না পারায় ভুলবশত অন্য একটি পাড়ায় ঢুকে পড়লে স্থানীয়দের সন্দেহের কবলে পড়েন। ভাষার দূরত্বের কারণে তিনি নিজের পরিচয় দিতে ব্যর্থ হলে উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *