সরকারি কাজে দুর্নীতির দিন শেষ! সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর নতুন উপায় পেলেন সাধারণ মানুষ।

কলকাতা: সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছে দিতে একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করেছে রাজ্যের বিজেপি সরকার। সরকারি কাজে কোনো বেনিয়ম বা অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতার মতো জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হলে নাগরিকরা এখন ঘরে বসেই সরাসরি এই পোর্টালে (https://cmo.wb.gov.in/landing) অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জমা পড়ার পর প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবে এবং গৃহীত পদক্ষেপের আপডেট আবেদনকারীর মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে।

পোর্টালটিতে অভিযোগ জানানোর জন্য প্রথমে ‘সিটিজেন সার্ভিস’ অপশনের নিচে থাকা ‘রাইজ গ্রিভেন্স’ (Raise Grievance)-এ ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর ও ওটিপি (OTP) ব্যবহার করে নিজের নাম, জেলা, ঠিকানা, থানা ও বিধানসভার মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করে সমস্যার বিস্তারিত বিবরণ ও সপক্ষে ছবি আপলোড করে অভিযোগ সাবমিট করতে হবে। উল্লেখ্য, এর আগে সরকার ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইন নম্বর (৮২৮২০৮২৮২০) এবং মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ কর্মসূচি চালু করেছিল। জনগণের সমস্যা সমাধানে বর্তমান সরকারের এই ডিজিটাল পোর্টাল সংযোজনকে রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *