ইউটিউব দেখে এটিএম লুট! ধরা পড়ল খোদ মাস্টারমাইন্ড

ইউটিউব ভিডিও দেখে এটিএম কার্ড ক্লোনিংয়ের কৌশল রপ্ত করে প্রতারণা চালানো এক আন্তঃরাজ্য চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের আমরোয়া জেলা পুলিশ। ধৃতরা সকলেই হরিয়ানার হিসার জেলার বাসিন্দা। পুলিশি তল্লাশিতে তাদের কাছ থেকে একটি গাড়ি, ১৪টি ডেবিট কার্ড, একটি সোয়াইপ মেশিন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও বিহারসহ একাধিক রাজ্যে এই চক্রটি তাদের জাল বিস্তার করেছিল।

তদন্তে জানা গেছে, প্রতারক চক্রের মূল হোতা ইউটিউব থেকে কার্ড ক্লোনিংয়ের পদ্ধতি শিখে আহমেদাবাদ থেকে অনলাইনে বিশেষ সোয়াইপ মেশিন সংগ্রহ করেছিল। তারা মূলত মফস্বল বা গ্রাম্য এলাকার মানুষকে কথার জালে ফাঁসিয়ে মেশিনে কার্ড সোয়াইপ করিয়ে তথ্য চুরি করত। এরপর ক্লোন করা কার্ড ব্যবহার করে গভীর রাতে অর্থাৎ ১২টার পর টাকা আত্মসাৎ করত তারা, যাতে গ্রাহকের মোবাইলে এসএমএস এলেও তারা কার্ড ব্লক করার সুযোগ না পান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা নিয়মিত গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে চলত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *