বাতিল টি-৭২ দিয়েই শত্রুর ঘুম কাড়বে ভারতের চালকবিহীন রোবোটিক ট্যাঙ্ক!

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে প্রায় ৪০ বছরের পুরনো টি-৭২ (T-72) ট্যাঙ্কগুলোকে চালকবিহীন ‘রোবোটিক যোদ্ধা’য় রূপান্তর করার পরিকল্পনা করেছে ভারতীয় সেনা। ২০৩০ সালের মধ্যে এই ট্যাঙ্কগুলো বাতিল হওয়ার কথা থাকলেও, অত্যাধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এদের কার্যকাল ২০৪৫ থেকে ২০৫০ সাল পর্যন্ত বাড়ানো হচ্ছে। প্রতিটি ট্যাঙ্ককে চালকবিহীন মারণাস্ত্রে রূপান্তরিত করতে আনুমানিক ২৫ কোটি টাকা খরচ হবে, যা নতুন ট্যাঙ্ক কেনার তুলনায় সাশ্রয়ী।

ভবিষ্যতের যুদ্ধে জওয়ানদের প্রাণহানি কমাতে এই ট্যাঙ্কগুলো মাইন অপসারণ, নজরদারি এবং ফ্রন্টলাইন আক্রমণে ব্যবহার করা হবে। রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালিত এই ট্যাঙ্কগুলোতে ক্যামেরা ও সেন্সর যুক্ত থাকবে, ফলে চালক ছাড়াই এগুলো শত্রুর ওপর পূর্ণ শক্তিতে হামলা চালাতে সক্ষম হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আধুনিক ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি মোকাবিলায় এই স্বয়ংক্রিয় প্রযুক্তি ভারতীয় সেনার শক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *