মহরমে ডিজে ও অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা, শান্তি বজায় রাখতে কড়া লালবাজার!

আগামী ২৬ জুন মহরম উপলক্ষে কলকাতায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার। শহরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ডিজে বাজানো এবং অস্ত্র প্রদর্শনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন করে কোনো শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না এবং কেবল ঐতিহ্যবাহী পুরনো মিছিলগুলোই শর্তসাপেক্ষে রাস্তায় বের হতে পারবে বলে ঘোষণা করা হয়েছে।

পুলিশের নির্দেশ অনুযায়ী, শোভাযাত্রায় কোনো ধরনের উস্কানিমূলক বার্তা প্রচার করা যাবে না এবং রাস্তার বৈদ্যুতিক তার ও কেবল লাইনের ক্ষতির আশঙ্কায় অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মাইক ব্যবহারের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্ধারিত শব্দসীমা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়মগুলো নিশ্চিত করতে স্থানীয় থানাগুলোকে আয়োজকদের সঙ্গে আগাম সমন্বয় করতে বলা হয়েছে এবং উৎসবের দিন নির্দিষ্ট রুটগুলোতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনসহ বিশেষ নজরদারি চালানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *