জান কুমার শানু করোনায় আক্রান্ত, আবার কি ফিরছে অতিমারি আতঙ্ক?

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর পুত্র ও বিগ বস খ্যাত তারকা জান কুমার শানু। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি তাঁর আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। অসুস্থ অবস্থায়ও ভিডিওতে বেশ হাসিখুশি দেখা গেছে তাঁকে এবং নিজের পরিস্থিতির ওপর হালকা চালে রসিকতা করতেও দেখা গেছে এই গায়ককে। তবে তিনি ঠিক কী কী শারীরিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।

এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কডপা জেলায় করোনা পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেছে। সেখানে আটজন সক্রিয় করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও স্থানীয় স্বাস্থ্য প্রশাসন আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জানিয়েছে যে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবুও সতর্কতা হিসেবে প্রবীণ নাগরিক এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *