৯৬ ঘণ্টা ডিউটির গুজব! আসল সত্যিটা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজ করতে হবে না বলে স্পষ্ট করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রবিবার একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্য ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সোমবার তার ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান, চিকিৎসকদের ৯৬ ঘণ্টা ডিউটি করার কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। তবে কর্মস্থলে উপস্থিতির বিষয়ে তিনি অনুরোধ জানিয়েছেন যে, চিকিৎসকরা যেন সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা তাদের ডিউটি স্টেশনে বা সংশ্লিষ্ট এলাকায় থাকেন।

দূরবর্তী এলাকায় পোস্টিং পাওয়া অনেক চিকিৎসক সপ্তাহে মাত্র দু-তিন দিন উপস্থিত থেকে নিজের শহরে ফিরে যান বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি, সরকারি ডিউটির সময় ব্যক্তিগত প্র্যাকটিস করার বিষয়টিতেও কড়া পদক্ষেপ নিতেই স্বাস্থ্যমন্ত্রী এই বার্তা দিয়েছিলেন, যাতে জরুরি প্রয়োজনে চিকিৎসকদের দ্রুত হাসপাতালে পাওয়া যায়। এই বিষয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *