ফের বারুইপুরে নাবালিকা পাচারের চেষ্টা! খাবারের লোভ দেখিয়ে তুলে নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও যুবক

بارুইপুরের শাসন এলাকায় এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে অপহরণ ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে ৩৭ বছর বয়সী এক মুরগি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। মথুরাপুরের বাসিন্দা অভিযুক্ত ওই যুবক ব্যারাকপুরের ১২-১৩ বছর বয়সী এক নাবালিকাকে শিয়ালদহ স্টেশন থেকে ফুসলিয়ে শাসন এলাকায় নিয়ে আসে। স্থানীয়রা নাবালিকাকে সঙ্গে দেখে সন্দেহবশত তাদের আটকে রেখে পুলিশে খবর দেন।

তৎপরতার মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। জানা গেছে, ওই নাবালিকা পরিবারের সাথে মনোমালিন্যের জেরে বাড়ি থেকে শিয়ালদহ স্টেশনে চলে এসেছিল। এই ঘটনার পেছনে কোনো পাচার চক্র রয়েছে কি না বা অভিযুক্তের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। স্থানীয় বিজেপি কর্মী তাপসবাবুর উপস্থিতিতে লিখিত অভিযোগ দায়েরের পর এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *