দ্বিতীয়া থেকেই পুজোর ছুটি! কবে খুলবে স্কুল-কলেজ? জেনেনিন এখনই

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠানগুলিতে টানা ১৫ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই ছুটির মেয়াদ ধার্য করা হয়েছে। চতুর্থী থেকে শুরু হয়ে লক্ষ্মীপূজা পর্যন্ত এই ছুটি বহাল থাকবে এবং ২৭ অক্টোবর থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পুনরায় খোলা হবে।

সরকারি ছুটির তালিকায় রয়েছে ১৪ অক্টোবর চতুর্থী, ১৫ অক্টোবর পঞ্চমী, ১৬ অক্টোবর ষষ্ঠী, ১৭ অক্টোবর সপ্তমী, ১৮ অক্টোবর অষ্টমী, ১৯ অক্টোবর নবমী, ২০ অক্টোবর দশমী এবং ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়া থেকে ছুটি শুরু সংক্রান্ত যে তথ্য ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে রাজ্য সরকার। সরকারিভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *