১৩ বছর পরেও অধরা সুবিচার, কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার!

২০১৩ সালের কামদুনি ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হলেন নির্যাতিতার পরিবার। বুধবার সল্টলেকে আয়োজিত এই কর্মসূচিতে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কামদুনি আন্দোলনের দুই পরিচিত মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার সঠিক বিচার না পাওয়ায় এবং তদন্তে গাফিলতির অভিযোগে তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।

পরিবারের অভিযোগ, পূর্বতন সরকার ভোটব্যাঙ্কের স্বার্থে এই মামলায় ১৬ জন সরকারি আইনজীবী বদল করেছিল। এছাড়া সিআইডি তদন্তে একাধিক ফাঁকফোকর থাকায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা কলকাতা হাই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়ে যান। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এর আগে প্রশাসনিক প্রধান কামদুনি মামলায় রাজ্য সরকার আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের প্রেক্ষিতেই এখন পরিবারটির দাবি, তারা যেন দ্রুত ন্যায়বিচার পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *