ভারতের জন্য বড় জয়, রাশিয়ার জ্বালানি আমদানিতে মার্কিন শুল্ক কমলো ৫০০ শতাংশ থেকে ১০০ শতাংশে!

রাশিয়া থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবিত হার কমিয়ে আনা হয়েছে। মার্কিন সেনেটে পেশ করা নতুন সংশোধিত বিলে ভারত ও চিনের মতো দেশগুলোর ওপর ৫০০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। মূলত রাশিয়ার জ্বালানি প্রকল্প, আর্থিক প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্বের বাজারে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতেও সহায়তা করবে।

এই বিলে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা অঘোষিত ট্যাঙ্কার বহরের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইয়ামাল এলএনজি ও আর্কটিক এলএনজির মতো বড় জ্বালানি প্রকল্পগুলোকে নজরদারির আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, বিশেষ কিছু দেশের জন্য ছাড়ের ব্যবস্থার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের হাতে জাতীয় স্বার্থে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে। সেনেটর লিন্ডসে গ্রাহামের উত্থাপিত এই বিলটি ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজানের মতো দেশগুলোর ওপর বড় ধরনের আর্থিক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *