অভিষেকের পাশে দাঁড়িয়েই অমিত শাহকে তুলোধুনো করলেন মমতা!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, “ডিজে তো সবাই বাজায়। ভোটের সময় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অনেক কথাই বলে থাকে। কিন্তু আপনারা একতরফা বলে যাবেন আর আমরা তার পাল্টা জবাব দেব না, তা হতে পারে না।”

বিজেপির শাসনকে হিটলার ও মুসোলিনির চেয়েও ভয়ংকর বলে কটাক্ষ করে তৃণমূল নেত্রী আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের আগামী প্রজন্ম রাজনৈতিক ময়দানে আগামী ৫০ বছর নিরন্তর লড়াই চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *