সরকারি হাসপাতালে খাবারের বরাদ্দ দ্বিগুণ, ১ অগস্ট থেকে বদলাচ্ছে পুষ্টির মান!

পশ্চিমবঙ্গ সরকারি হাসপাতাল ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে খাবারের মান উন্নয়নের লক্ষ্যে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে খাদ্য বাবদ বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে। দীর্ঘ ৯ বছর পর এই বরাদ্দ বৃদ্ধির ফলে সরকারি হাসপাতালের রোগী এবং প্রাথমিকে পড়ুয়াদের খাবারের গুণগত মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক ডায়েট খরচ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। এছাড়া, পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাথাপিছু দৈনিক বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। বর্ধিত ৩ টাকা ২২ পয়সার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বাজারে সরকারি পরিষেবায় খাবারের মান বজায় রাখার লক্ষ্যেই নতুন সরকার গঠনের মাত্র দু’মাসের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *