সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর, অষ্টম বেতন কমিশন ও মহার্ঘ ভাতার আপডেট!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বর্তমান প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মীদের নূন্যতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৩২,৫০০ টাকা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নূন্যতম পেনশন বেড়ে ২৭,০০০ টাকা পর্যন্ত হতে পারে। মূলত ৩ গুণের বেশি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবির প্রেক্ষিতে এই বেতনকাঠামো নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে, যা ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ বকেয়া এরিয়ারসহ কর্মীরা হাতে পেতে পারেন।

বেতন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার (ডিএ) ক্ষেত্রেও সুখবর পাওয়া গেছে। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI) এবং মুদ্রাস্ফীতির হারের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, চলতি বছরের আগস্ট মাস থেকে মহার্ঘ ভাতা ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সম্ভাব্য বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *