অন্নপূর্ণা প্রকল্পে দুর্নীতি! তৃণমূল কর্মাধ্যক্ষের বাড়ি ঘিরে জনরোষ, শেষমেশ দিলেন পদত্যাগপত্র

কাটোয়ায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কর্মাধ্যক্ষের বাড়িতে বিজেপির বিক্ষোভ

পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাট পশ্চিমপাড়ায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে তৃণমূল জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষের বাড়িতে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। মঙ্গলবার দুপুরে বিজেপি কর্মী ও মহিলা মোর্চার সদস্যরা তৃণমূল কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্রের বাড়িতে চড়াও হন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের ফর্ম অনুমোদনের ক্ষেত্রে ওই কর্মাধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন। বিজেপির দাবি, তৃণমূল কর্মী-সমর্থকদের ফর্ম দ্রুত অনুমোদন করা হলেও সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকদের আবেদন দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে।

বিক্ষোভ চলাকালীন কর্মাধ্যক্ষের বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চাপে পড়ে কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র পদত্যাগপত্র লিখতে বাধ্য হন। ঘটনাস্থলে ওই পদত্যাগপত্রটি পড়ে শোনানোর পর তা বিক্ষোভকারীদের হাতে তুলে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় এবং বিজেপি তাদের বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *