পুজো অনুদান বেড়ে ১ লক্ষ ২০ হাজার! তবে এবার টাকা পাবে না কারা?
রথযাত্রার সমাপ্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার এবারের শারদোৎসবে পুজো কমিটিগুলিকে গতবারের তুলনায় বর্ধিত হারে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গত বছর প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল, যা বাড়িয়ে এবার ১ লক্ষ ২০ হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে। তবে এই অনুদান প্রদানের ক্ষেত্রে নতুন ও বড় ধরনের শর্ত যোগ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে, এখন থেকে কেবল আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং ছোট ও মাঝারি বাজেটের পুজো কমিটিগুলিই সরকারি অনুদানের সুবিধা পাবে। কোটি টাকার বাজেটের বড় ও স্বচ্ছল পুজো কমিটিগুলিকে এবার অনুদানের আওতার বাইরে রাখা হতে পারে। প্রসঙ্গত, ২০১৮ সালে ১০ হাজার টাকা দিয়ে শুরু হওয়া এই প্রকল্পে গত বছর প্রায় ৪৫ হাজার পুজো কমিটি অনুদান পেয়েছিল, যার জন্য রাজ্য সরকারকে প্রায় ৪৯৫ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। অনুদান প্রদানের সুনির্দিষ্ট মানদণ্ড এবং বিস্তারিত নির্দেশিকা খুব দ্রুত প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।