পিএফ সুবিধা এখন সবার জন্য, নিয়ম মানলেই মিলবে বড় চমক!

অসংগঠিত খাতের কর্মী ও গিগ ওয়ার্কারদের জন্য সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এখন পর্যন্ত শুধুমাত্র সংগঠিত খাতের কর্মীরা পিএফ-এর সুবিধা পেলেও, নতুন এই সিস্টেমের মাধ্যমে ডেলিভারি বয়, ক্যাব চালক, ফ্রিল্যান্সার, ছোট দোকানদার এবং দিনমজুরের মতো অসংগঠিত খাতের কর্মীরাও স্বেচ্ছায় পিএফ স্কিমে টাকা জমা দিয়ে অবসরকালীন সঞ্চয়ের সুবিধা পাবেন। বর্তমানে ২০ জন বা তার বেশি কর্মী থাকা সংস্থায় পিএফ বাধ্যতামূলক হলেও, নতুন এই নিয়মে এই সীমার বাইরে থাকা লক্ষ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত হবেন।

অসংগঠিত খাতের কর্মীদের আয়ের অনিশ্চয়তার কথা বিবেচনা করে জমা দেওয়ার নিয়মে বিশেষ নমনীয়তা আনছে ইপিএফও। এর আওতায় সদস্যরা তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী দৈনিক, মাসিক বা বছরে যেকোনো সময় পিএফ-এ টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন। প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে থাকলেও, এর প্রয়োজনীয় আইটি পরিকাঠামো তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে এবং এ সংক্রান্ত একটি টেন্ডারও প্রকাশ করা হয়েছে। সরকারি চূড়ান্ত অনুমোদনের পর খুব শীঘ্রই এই সুবিধা চালু হতে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *