আসামে ভয়াবহ বন্যা! ২৪ ঘণ্টায় মৃত ২১, জলবন্দি লক্ষাধিক মানুষ

নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত আসাম। গত ৫০ বছরের সব রেকর্ড ভেঙে ব্রহ্মপুত্রের শাখা নদী দিখৌ ও দেশংয়ের জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শিবসাগর, জোরহাট, চরাইদেও ও কার্বি আংলংয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ASDMA) তথ্য অনুযায়ী, রাজ্যের ১৬টি জেলায় ৫.৬৪ লক্ষেরও বেশি মানুষ জলবন্দি হয়ে পড়েছেন এবং শুধুমাত্র মঙ্গলবার একদিনেই ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। প্রধান রাস্তাঘাট জলমগ্ন থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যারা এ পর্যন্ত ৫০০-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। দুর্গত এলাকায় হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে। আমগুড়ি, টিওক ও তিতাবড়ের মতো ছোট শহরগুলো বর্তমানে সম্পূর্ণ জলের নিচে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *