বুকে ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাকের এই ৩টি সঙ্কেত কি অবহেলা করছেন?
বিশ্বজুড়ে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অনেক সময় প্রচলিত লক্ষণগুলোর বাইরে শরীর কিছু গোপন সংকেত দেয়, যা আমরা বয়স বাড়া বা ক্লান্তি ভেবে এড়িয়ে যাই। ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এর এই প্রাথমিক লক্ষণগুলো সময়মতো শনাক্ত করতে পারলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।
সাইলেন্ট হার্ট অ্যাটাকের তিনটি নীরব লক্ষণের মধ্যে রয়েছে পুরুষদের শারীরিক বা যৌন দুর্বলতা, যা হৃত্পিণ্ডের মূল ধমনীতে ব্লকেজের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। এছাড়া সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা বা ‘ডিসপনিয়া’ হৃদযন্ত্রের রক্ত পাম্প করার অক্ষমতাকে নির্দেশ করে। পাশাপাশি, ক্রমাগত পা, গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়াও হৃদযন্ত্রের দুর্বলতা বা হার্ট ফেইলিওরের অন্যতম লক্ষণ। হার্ভার্ড হেলথ পাবলিশিং-এর তথ্য অনুযায়ী, এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ইসিজি (ECG), ইকো (ECHO) বা প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।