ঋণের পাহাড়ে রাজ্য! ক্যাগের রিপোর্টে তোলপাড় রাজনীতি

সদ্য প্রকাশিত ক্যাগ (CAG) রিপোর্টকে হাতিয়ার করে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন যে, ভুল আর্থিক নীতি, অপরিণামদর্শী সিদ্ধান্ত ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে রাজ্যের মানুষের ওপর বিশাল ঋণের বোঝা চেপেছে। ক্যাগের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মোট ঋণের পরিমাণ ৭.৩৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া রাজ্যের রাজস্ব ঘাটতি প্রায় ৩৯,৭২৭ কোটি টাকা এবং রাজকোষ ঘাটতির পরিমাণ ৬৪,৪৮৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।

শমীক ভট্টাচার্য আরও অভিযোগ করেন যে, ক্যাগের প্রতিবেদনে রাজ্যের মূলধনী ব্যয় মারাত্মকভাবে হ্রাসের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। পাশাপাশি সরকারের ওপর ক্রমবর্ধমান সুদ পরিশোধের বিশাল বোঝা এবং কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বরাদ্দের সঠিক সদ্ব্যবহার না করারও অভিযোগ তুলেছেন তিনি। বিজেপি রাজ্য সভাপতির দাবি, সরকারের এই লাগাতার আর্থিক অব্যবস্থাপনার জেরে সাধারণ মানুষকে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী আর্থিক খেসারত দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *