লাল বেনারসীতে ঘরে এল ‘বউ’, শেভিং ক্রিমে ফাঁস হল গোপন সত্যি!
মধ্যপ্রদেশের শাজাপুরে বিয়ের নামে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কোতোয়ালি এলাকায় এক সবজি বিক্রেতা যুবকের সাথে কনের বিয়ের ২৫ দিন পর জানা গেছে, ওই কনে আসলে একজন রূপান্তরকামী। গত ২৯ জুন রাজগড় পাচোরের এক মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়। অভিযোগ, বিয়ের আয়োজন ও অন্যান্য খাতে কনেপক্ষের পরিবার বরের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
বিয়ের পর থেকেই নানা অজুহাতে দূরত্ব বজায় রাখছিলেন ওই কনে। পরবর্তীতে শ্বশুরবাড়িতে তার আচার-আচরণ ও কর্মকাণ্ডে পরিবারের সন্দেহ দেখা দেয়। বাড়ির লোকজন একসময় তাকে বাথরুমে শেভ করতে দেখে ফেলেন। কঠোর জিজ্ঞাসাবাদের মুখে কনে স্বীকার করেন যে তিনি নারী নন, বরং একজন রূপান্তরকামী। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার শাজাপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ কনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এটি কোনো সুসংগঠিত প্রতারক চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।