অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার আগেই বড় ধাক্কা, বাতিল হতে পারে আপনার আবেদন!

রাজ্যের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের তৃতীয় কিস্তির অর্থ প্রদানের আগে বিশেষ সকর্তবার্তা জারি করেছে প্রশাসন। মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পে বর্তমানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তবে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপভোক্তা চিহ্নিত করতে প্রশাসনিক স্তরে বর্তমানে জোরকদমে তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ অগস্টের মধ্যে এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং শুধুমাত্র যোগ্য আবেদনকারীদের নামই চূড়ান্ত তালিকায় রাখা হবে।

তথ্য যাচাইয়ের সময় কোনো অসংগতি বা অসত্য তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট উপভোক্তার ভাতা বাতিল হতে পারে। আবেদনের সময় ভুল তথ্য দেওয়া বা শর্ত পূরণ না করার মতো ঘটনা ঘটলে ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, ইতিপূর্বে ডিবিটি (DBT) সুবিধায় টাকা পেয়ে থাকলেও, কঠোর ভেরিফিকেশনে নিয়মভঙ্গ ধরা পড়লে উপভোক্তার অ্যাকাউন্ট বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে সুবিধাভোগীদের দ্রুত তাদের নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পুনরায় যাচাই ও আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *