এআই যুদ্ধে গুগলের মাস্টারস্ট্রোক, নোবেলজয়ীদের নিয়ে কি গেম বদলাবে জেমিনাই?

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রতিযোগিতায় নিজেদের ফ্ল্যাগশিপ মডেল ‘জেমিনাই’-কে এগিয়ে রাখতে বড় ধরনের সাংগঠনিক রদবদল করল মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। রসায়নে নোবেলজয়ী প্রোটিন গবেষণা প্রজেক্ট ‘আলফাফোল্ড’-এর মূল দলটি ভেঙে দিয়ে এর গবেষকদের জেমিনাই ও অন্যান্য প্রজেক্টে সরিয়ে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রোটিন ফোল্ডিংয়ের রহস্য উন্মোচনকারী ঐতিহাসিক এই গবেষণা টিমের অধিকাংশ সদস্যই গুগল ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের দিকে পাড়ি জমিয়েছেন।

২০১৮ সালে শুরু হওয়া আলফাফোল্ড প্রজেক্টটি প্রোটিনের গঠন বিশ্লেষণের মাধ্যমে ক্যানসার ও অ্যালঝেইমারের মতো জটিল রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস ও গবেষক জন জাম্পার নোবেল পুরস্কার পান। তবে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দীদের মোকাবিলায় গুগল এখন জেমিনাই মডেলের ওপর সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে তারা এখন সংস্থাটির শ্রেষ্ঠ মেধা ও সম্পদকে জেমিনাই প্রজেক্টে কেন্দ্রীভূত করার কৌশল গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *