আপনার নামে কয়টি সিম কার্ড আছে? ২৪ আগস্ট থেকে বদলে যাচ্ছে সব নিয়ম!

বার্তা ডেস্কঃ

কারও নামে সর্বোচ্চ কতগুলি সিম কার্ড (SIM Card) থাকতে পারে? একের পর এক নতুন মোবাইল সংযোগ বা সিম কেনার ক্ষেত্রে এবার আরও কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। টেলিকম দপ্তরের (DoT) নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৪ আগস্ট থেকে কোনও গ্রাহকের সিম সংখ্যা নির্ধারিত সীমা স্পর্শ করলে টেলিকম সংস্থাগুলি তাকে আর নতুন সংযোগ দিতে পারবে না।

গত ১৭ আগস্ট টেলিকম দপ্তর থেকে জারি করা একটি নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে নতুন সিম দেওয়ার আগে গ্রাহকের নামে আগে থেকে কতগুলি সংযোগ চালু রয়েছে, তা বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে। শুধু সংশ্লিষ্ট কো ম্পা নি নয়—অন্য কোনো টেলিকম অপারেটর বা অন্য কোনো রাজ্যে গ্রাহকের নামে কতগুলি সিম রয়েছে, তা-ও হিসেব করা হবে।

সিম ব্যবহারের সর্বোচ্চ সীমা কত?

সাধারণ নিয়মে একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ ৯টি মোবাইল সংযোগ রাখতে পারেন। তবে জম্মু ও কাশ্মীর, আসাম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বাসিন্দাদের জন্য এই সীমা ৬টি। টেলিকম দপ্তরের এই নিয়মটি নতুন নয়, প্রায় এক দশক ধরেই চালু রয়েছে। তবে নিয়ম কার্যকর করার পদ্ধতিতে আনা হচ্ছে বড় বদল।

কীভাবে যাচাই করা হবে গ্রাহকের তথ্য?

তথ্য যাচাইয়ের জন্য সরকার ব্যবহার করবে ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’ (DIP)। বিভিন্ন টেলিকম কো ম্পা নির কাছ থেকে পাওয়া তথ্যের সাহায্যে এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করবে যে, একজন ব্যক্তির নামে ঠিক কতগুলি সিম সক্রিয় রয়েছে। এছাড়া, নতুন সিমের আবেদন করার সময় গ্রাহককে নিজে থেকেও তার অন্য সব নম্বর ও কো ম্পা নির সিমের তথ্য জানাতে হবে।

সীমা অতিক্রম করলে কী পদক্ষেপ?

২৩ আগস্ট থেকে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে (DIP) সেইসব গ্রাহকদের তালিকা ও তথ্য দেখানো হবে, যাঁরা ইতিপূর্বে সর্বোচ্চ সীমার সিম তুলে ফেলেছেন। সংস্থাগুলি এই তথ্য দেখে নতুন আবেদন সাথে সাথেই বাতিল করতে পারবে।

যদি কোনো কারণে ভুলবশত সীমার অতিরিক্ত একটি সিম চালু হয়েও যায়, তবে তা দ্রুত চিহ্নিত করে অন্তত এক দিনের জন্য সংযোগ সাময়িকভাবে বন্ধ (Suspend) রাখা হবে।

টেলিকম সংস্থাগুলোকে বিশেষ নির্দেশ

সব টেলিকম সংস্থাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজেদের প্রযুক্তি ও পরিকাঠামো এই ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’-এর সঙ্গে পুরোপুরি যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

টেলিকম দপ্তরের মূল উদ্দেশ্য হলো—গ্রাহকরা যাতে নির্ধারিত সীমার মধ্যেই সিম ব্যবহার করেন তা নিশ্চিত করা। ফলে একাধিক টেলিকম কো ম্পা নির সিম ব্যবহারকারীদের জন্য এখন নিজের নামে মোট ক’টি সিম রয়েছে, তার সঠিক হিসেব রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *