আদিত্য-অনুষ্কার কোল আলো করে এল যমজ কন্যাসন্তান, কী নাম রাখলেন তারকা দম্পতি?

বার্তা ডেস্কঃ

বলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি আদিত্য সীল ও অনুষ্কা রঞ্জনের পরিবারে এসেছে দ্বিগুণ আনন্দ। গত ২৩ অগস্ট যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেওয়ার পাশাপাশি দুই মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি। কার্ড শেয়ার করে জানানো হয়েছে, তাঁদের দুই কন্যার নাম রাখা হয়েছে বীরা রঞ্জন সীল এবং মাহী রঞ্জন সীল। দম্পতির এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

এর আগে মাতৃত্বের এই কঠিন পথচলার কথা অনুরাগীদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করেছিলেন অনুষ্কা। দীর্ঘ আইভিএফ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে বহু লড়াই করতে হয়েছিল, যেখানে স্বামী আদিত্য সবসময় তাঁর পাশে ছিলেন। ২০১৭ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে প্রথম পরিচয়ের পর, দীর্ঘ প্রেম পর্ব পেরিয়ে ২০২১ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দুই একরত্তির আগমনে তাঁদের জীবনে এখন আনন্দের জোয়ার বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *