মেয়াদোত্তীর্ণ খাবারে নতুন তারিখ! কোটি টাকার আন্তর্জাতিক জালিয়াতির পর্দাফাঁস

বার্তা ডেস্কঃ

প্যাকেটজাত খাবার কেনার আগে মেয়াদ শেষের তারিখ যাচাই করার অভ্যাস কি আসলেই নিরাপদ? নভি মুম্বইয়ে লেস, কুরকুরে ও ম্যাগির মতো দেশের জনপ্রিয় সব নামী ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ পণ্যে জাল তারিখ বসিয়ে বিদেশে রফতানির চাঞ্চল্যকর জালিয়াতি চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ ও এফডিএ। মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং নভি মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে তুর্ভে টিটিসি শিল্প এলাকার ‘সাধনা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে টানা অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ খাবার ও পানীয় বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে জানা গেছে, পুরনো প্যাকেটের আসল তারিখ থিনার ও কালার রিমুভার দিয়ে মুছে প্রিন্টার বা নতুন স্টিকারের মাধ্যমে জাল মেয়াদ বসানো হতো। শুধুমাত্র স্ন্যাক্স ও নুডুলসই নয়, নর-এর স্যুপ, হেলম্যানস মেয়োনিজ, এবং থামস আপ ও লিমকার মতো জনপ্রিয় ঠাণ্ডা পানীয় এই জালিয়াতির শিকার হয়েছে। দিল্লি ও নয়ডার কিছু আমদানি-রফতানিকারক সংস্থার যোগসূত্র মিললেও, সমগ্র গুদামঘরটি সিল করে অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *