মোদীর ইরান সফর নিয়ে উত্তপ্ত বিশ্বরাজনীতি, আমেরিকার কড়া হুঁশিয়ারিতে কি বড় বিপত্তি?

বার্তা ডেস্কঃ

সম্প্রতি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে মোদী-পেজেশকিয়ানের এই বৈঠক কূটনৈতিক বিশ্বে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। দিল্লি ও তেহরানের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও, এই বৈঠকে দুই দেশের মধ্যে নতুন কোনো বাণিজ্য চুক্তি হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাণিজ্য সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আলোচনার বিষয় স্বীকার করা না হলেও, বিষয়টি নজরে রেখেছে মার্কিন ট্রাম্প প্রশাসন।

এই বৈঠকের পরিপ্রেক্ষিতে আমেরিকার মনোভাব স্পষ্ট করে চরম বার্তা দিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নয়াদিল্লি ও তেহরানের মধ্যে কোনো নতুন বাণিজ্য চুক্তি হচ্ছে বলে তাদের মনে হয় না। কোনো সার্বভৌম দেশের সঙ্গে ইরানের বৈঠকেও আমেরিকার আপত্তি নেই। তবে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানকে যদি কোনো দেশ আর্থিকভাবে সাহায্য করে বা মুনাফা অর্জনের পথ তৈরি করে দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশের বিরুদ্ধেও কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করবে। ইরানের বিরুদ্ধে মার্কিন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে ওয়াশিংটনের তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *