ফের কি ধেয়ে আসছে মহাপ্রলয়? তিব্বতে নতুন ভূমিকম্পে তীব্র আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

নেপালে ভয়াবহ হড়পা বানের ক্ষত শুকোতে না শুকোতেই ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয় সংলগ্ন তিব্বত অঞ্চল। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৬ মিনিট নাগাদ অনুভূত হওয়া এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.০। ভূ-বিজ্ঞানীদের মতে, ভূগর্ভের মাত্র ১৪ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল হওয়ায় পার্শ্ববর্তী চিন, নেপাল এমনকি ভারতের জোশীমঠ অঞ্চলেও আতঙ্ক ছড়ায়। এই প্রাকৃতিক দুর্যোগে নতুন করে কোনো প্রাণহানি বা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর না মিললেও, গোটা হিমালয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালে ঘটে যাওয়া হিমবাহ ধসের ফলে পাহাড়ের খাঁজে খাঁজে অসংখ্য অস্থায়ী হ্রদের সৃষ্টি হয়েছে। সেখানে জমা হওয়া বিপুল পরিমাণ জল ভূকম্পনের প্রভাবে হঠাৎ উপচে পড়লে ফের ভয়াবহ বান প্লাবিত করতে পারে নিচু এলাকাগুলোকে। উল্লেখ্য, গত ২৬ আগস্টের বিপর্যয়ে নেপালে ইতিমধ্যেই ১২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ বহু। এই পরিস্থিতিতে তিব্বতের সাম্প্রতিক কম্পন পাহাড়ি উপত্যকাগুলোতে আরও এক নতুন মহাবিপর্যয়ের কালো মেঘ ডেকে আনল বলেই মনে করছেন ভূ-বিজ্ঞানীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *