পোলবার হোটেলে নাবালিকাকে মাদক খাইয়ে নির্মম ধর্ষণ, শিউরে ওঠার মতো অভিযোগ!

বার্তা ডেস্কঃ

পরিচিত এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলো ১৩ বছরের এক নাবালিকা। পরিবারের অভিযোগ, শনিবার রাতে তাকে পোলবার একটি হোটেলে নিয়ে গিয়ে পানীয়ে মাদক মিশিয়ে যৌন নির্যাতন চালানো হয় এবং জোরপূর্বক ‘আই-পিল’ খাওয়ানো হয়। শুধু তাই নয়, নির্যাতনের ভিডিও শুট করে ব্ল্যাকমেল করায় ভয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হতে পারেনি পরিবার। অবশেষে মঙ্গলবার বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার।

ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, রবিবার ভোরে পোলবার দিল্লি রোড সংলগ্ন একটি হোটেলের ৩০২ ও ৩০৩ নম্বর ঘর বুক করা হয়েছিল। দুই যুবক ও এক যুবতী নিজেদের পরিচয়পত্র জমা দিয়ে ঘরে ঢোকে, যাদের একজনের হাতে মদের বোতলও দেখতে পাওয়া গেছে। নাবালিকার পরিচয়পত্র ছাড়াই তাদের হোটেলে প্রবেশ করতে দেওয়া হয় এবং সকাল পৌনে ন’টা নাগাদ তারা হোটেল ছেড়ে বেরিয়ে যায়। আপাতত গোটা ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *