দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির চরম সতর্কতা, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কি বিপদ বাড়ছে?

বার্তা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আছড়ে পড়ার প্রভাব সরাসরি এসে পড়েছে এ রাজ্যেও। গতকাল মঙ্গলবার রাত থেকেই কলকাতার আকাশ মেঘলা এবং বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

পুজো মিটতেই রাজ্যে যখন হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিল, ঠিক তখনই অর্ণবের প্রভাবে আবহাওয়ার এই নাটকীয় বদল ঘটল। তবে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির তাণ্ডব চললেও উত্তরবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির বিশেষ কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং উপকূলের বাসিন্দাদের সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *