মায়ের মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে ফিরে এলেন শিখর, জাহ্ণবীর আবেগে ভাসল নেটপাড়া!
বার্তা ডেস্কঃ
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক জনপ্রিয় চ্যাট শোতে তাঁর জীবনের কঠিন সময়ে প্রেমিক শিখর পাহাড়িয়ার নিঃস্বার্থ সমর্থনের কথা প্রকাশ করেছেন। ২০১৮ সালে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক প্রয়াণের পর যখন জাহ্নবীর পরিবার শোকে ভেঙে পড়েছিল, তখন শিখর তাঁর পড়াশোনা মাঝপথে থামিয়ে লন্ডল থেকে চলে আসেন। জাহ্নবী জানান, সেই দুঃসময়ে শিখর নিজের সুবিধার কথা না ভেবে শুধু তাঁর কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে যেকোনো প্রয়োজনে তাঁকে পাওয়া যায়।
দীর্ঘদিন ধরে জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা জল্পনা চললেও, অভিনেত্রী কখনোই তা নিয়ে রাখঢাক করেননি। কিশোর বয়স থেকেই দুজনে একে অপরের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে তাঁদের এই গভীর সম্পর্কের প্রকাশ ঘটেছে। এমনকি জাহ্নবীর বাবা বনি কাপুরও শিখরের প্রতি নিজের স্নেহের কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের এই স্বচ্ছতা ও কঠিন সময়ে পাশে থাকার গল্প শোনার পর থেকেই অনুরাগীদের মাঝে চর্চা আরও বেড়ে গেছে।