রাতে ট্রেনে মোবাইল চার্জ দেওয়া কি বিপজ্জনক? জেনে নিন রেলের সতর্কবার্তা!

বার্তা ডেস্কঃ

রাতে দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময় মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার ক্ষেত্রে কঠোর নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল মন্ত্রক। সম্প্রতি ট্রেনে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ ও নিরাপত্তার ঝুঁকির কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত সমস্ত দূরপাল্লার ট্রেনের চার্জিং পয়েন্ট সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করার কারণে অতীতে অনভিপ্রেত দুর্ঘটনার সৃষ্টি হয়েছিল, যা এড়াতেই এই কড়াকড়ি।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল বোর্ডের পক্ষ থেকে দেশের সমস্ত জ়োনে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। নিয়ম কঠোরভাবে মান্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। নির্দেশিকা সঠিকভাবে পালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে রাতের ট্রেনগুলিতে আকস্মিক পরিদর্শন চালাতে পারেন উচ্চপদস্থ আধিকারিকেরা। এই পদক্ষেপে যাত্রাপথে যেকোনো বড়ো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *