৪ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, ২৮ আসনে খাতা খুলতেও ব্যর্থ রাহুলরা!

বার্তা ডেস্কঃ

বিধান পরিষদ নির্বাচনে চরম ধাক্কা খেল কংগ্রেস। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং কর্নাটকের মোট ২৮টি আসনের নির্বাচনে একটিতেও জয় পায়নি হাত শিবির। সবথেকে বড় আঘাত এসেছে কর্নাটক থেকে, যেখানে ২০২৩ সাল থেকে ক্ষমতায় থাকা সত্ত্বেও ৪টি আসনের সবকটিতেই পরাজিত হয়েছে শাসক দল। এমনকি বেঙ্গালুরু টিচার্স কেন্দ্র থেকে কংগ্রেসের বিদায়ী সদস্য পুট্টান্নাকে ৯০৮ ভোটে হারিয়ে আসনটি ছিনিয়ে নিয়েছে জেডি(এস)। বাকি তিনটি আসনে জয় সুনিশ্চিত করেছে বিজেপি।

কর্নাটকের বাইরে উত্তরপ্রদেশে ১১টি আসনের মধ্যে বিজেপি ও সমাজবাদী পার্টি সাফল্য পেয়েছে। বিহারের ৮টি আসনের ভোটে পটনায় আরজেডি, তিরহুতে বিজেপি এবং দরভাঙায় প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি জয় লাভ করে। সেখানে মহারাষ্ট্রেও মহাযুতি জোটের আধিপত্য দেখা গেছে। শিক্ষক ও স্নাতক কেন্দ্রগুলির এই নির্বাচন সীমিত ভোটাধিকারের হওয়ায় একে সমগ্র জনমতের চূড়ান্ত প্রতিফলন বলা না গেলেও, ক্ষমতায় থেকেও আসন হারানো কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাকেই স্পষ্ট করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *