শুভেন্দুর সহযোগী খুনে ২ কোটি টাকার উৎস কী, বিস্ফোরক বিধায়কের মন্তব্যে শোরগোল!

বার্তা ডেস্কঃ

নন্দীগ্রামে নিজের প্রয়াত সহযোগী চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে সুপারি মানির উৎস নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় বিধায়ক হাসিরানি রথের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, এই মামলার তদন্তে শ্যুটার এবং সুপারি কিলারসহ মোট সাতজনকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই গ্রেপ্তার করেছে। তবে এই খুনের ষড়যন্ত্র সফল করতে যে বিশাল অংকের লেনদেন হয়েছিল, তার নেপথ্যের মূল কারিগরদের চিহ্নিত করাই এখন প্রধান বিষয়।

শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, তাঁর সহযোগীকে সরিয়ে দেওয়ার জন্য প্রায় ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অর্থ ঠিক কোথা থেকে সরবরাহ করা হয়েছিল— কালীঘাট, ক্যামাক স্ট্রিট নাকি ডায়মন্ড হারবারের কারও হাত ধরে এসেছে? এর আগেই এই ঘটনায় তথাকথিত ‘ভাইপো গ্যাং’-এর জড়িত থাকার অভিযোগে সরব হয়েছিলেন তিনি। বিরোধী দলনেতার মতে, সুপারি মানির টাকার উৎস স্পষ্ট হলেই এই মামলার পুরো তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত পরিণতি পাবে এবং পীড়িত পরিবার বিচার পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *