সালমানকে না পেয়ে সঞ্জয় দত্ত ও আমির খানের বাড়িতে হানা লরেন্স বিশ্নোইয়ের শুটারদের!

বার্তা ডেস্কঃ

মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের নিরাপত্তা অত্যন্ত কড়া হওয়ায় নিজেদের ছক বদলাতে বাধ্য হয়েছে লরেন্স বিশ্নোই গ্যাং। পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে যে, সালমানের ওপর সরাসরি আক্রমণ চালানো কঠিন বুঝে বলিউডের অন্যান্য তারকাদের ওপর নজরদারি শুরু করেছিল শুটাররা। হরিয়ানা থেকে আসা দুই সন্দেহভাজন শুটার বান্দ্রায় সালমানের বাড়ির আশেপাশের কড়া পুলিশি নজরদারি দেখে পিছু হটে এবং গ্যাংয়ের মাস্টারমাইন্ড অনিল পণ্ডিতের নির্দেশ নেয়। এরপরই তারা ৪০০ টাকায় একটি অটো ভাড়া করে আমির খান, ইমরান হাশমি এবং সঞ্জয় দত্তের বাসভবনের সামনে রেইকি চালায়।

বিশেষ করে পালি হিলে সঞ্জয় দত্তের বহুতলের সামনে পৌঁছে তাঁর দৈনিক গতিবিধির খবর জোগাড় করাই ছিল শুটারদের মূল লক্ষ্য। সঞ্জয় দত্ত বাড়িতে উপস্থিত আছেন কি না তা নিশ্চিত হতে তারা স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের নানাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর আগে তারা মধ্যপ্রদেশ থেকে বেআইনি দেশি আগ্নেয়াস্ত্র জোগাড় করে মুম্বই পৌঁছায়, যা রেকি করার সময় হোটেলের ঘরেই রাখা থাকত। বলিউডের এই হাই-প্রোফাইল তারকাদের বাসভবনে নজরদারি ও ভিডিও রেকর্ড করার পেছনে গ্যাংস্টারদের কী বড় নাশকতামূলক উদ্দেশ্য ছিল, তা নিয়ে তদন্ত জোরদার করেছে মুম্বই পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *