অর্ণবের রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরও এক ভয়ংকর ঘূর্ণিঝড়!

বার্তা ডেস্কঃ

অর্ণব ঘূর্ণিঝড়ের ক্ষত শুকোনোর আগেই বঙ্গোপসাগরে ফের দানা বেঁধেছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরসু’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার সন্ধ্যার মধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতির গুরুত্ব বুঝে কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং উপকূল বরাবর ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে অন্ধ্রপ্রদেশ বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন তেলেঙ্গানাতেও টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় নিচু এলাকাগুলো জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নদী ও খালগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং জলাধারগুলি কানায় কানায় ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *