নভেম্বরের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, কত হলো নতুন দর?
বার্তা ডেস্কঃ
মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খরচ আরও বাড়তে চলেছে। তেল বিপণন সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী, দিল্লি, মুম্বই এবং কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা করে বাড়ানো হয়েছে। অন্যদিকে, চেন্নাইয়ে এই দাম বৃদ্ধি পেয়েছে ১১.৫০ টাকা। এর ফলে কলকাতায় এখন একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ২,৯৬৫ টাকা, এবং দিল্লিতে নতুন মূল্য দাঁড়িয়েছে ২,৮২০ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে রেস্তোরাঁ ও ধাবা শিল্পের ওপর বাড়তি খরচের চাপ তৈরি হলেও সাধারণ গৃহস্থের জন্য আপাতত স্বস্তির খবর রয়েছে। ১৪.২ কেজির গার্হস্থ্য বা গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজির দাম ১ নভেম্বরেও সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে খরচের এই চাপ বাড়লেও সাধারণ মানুষের হেঁশেলে এর কোনো প্রভাব পড়বে না।