সরকারি প্রকল্পে বড় পরিবর্তন, আধার কার্ডের বদলে এখন কী দিয়ে পাবেন টাকা?

বার্তা ডেস্কঃ

জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের সুবিধা ও অর্থ পাওয়ার ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার নিয়ে বড় তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিংহ ঘোষণা করেছেন যে, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের শনাক্তকরণে আধার কার্ডকে আর প্রাথমিক মাধ্যম হিসেবে গণ্য করা হবে না। এর পরিবর্তে যোগ্য সুবিধাভোগীদের সঠিক পরিচয় যাচাই ও সরকারি অর্থ হস্তান্তরের ক্ষেত্রে ভোটার পরিচয়পত্র (Voter ID) এবং বায়োমেট্রিক প্রমাণকে বাধ্যতামূলক করা হচ্ছে। জালিয়াতি রুখে কেবল প্রকৃত যোগ্যদের কাছে সুবিধা পৌঁছে দিতে এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

সিকিমের গ্যাংটকে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করেন যে, আধার কার্ড তৈরি সহজ হওয়ায় ভুয়ো নাম অন্তর্ভুক্তির ঝুঁকি থেকে যায়। সেই কারণেই পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীনস্থ প্রকল্পগুলিতে ভোটার কার্ড নম্বর ও বায়োমেট্রিক তথ্যের সমন্বয়ে যাচাই প্রক্রিয়া আরও মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে মন্ত্রী জানিয়েছেন এই পরিবর্তনের ফলে অযোগ্য ও ভুয়ো সুবিধাভোগীদের নাম বাদ পড়বে। ষোড়শ অর্থ কমিশনের বিশাল বাজেট বরাদ্দের মধ্যে সরকারের এই নতুন ঘোষণা দেশজুড়ে জল্পনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *