কালীপুজোর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ, প্যান্ডেল ঘুরে দেখলেন পুলিশ সুপার!

বার্তা ডেস্কঃ

 

কালীপুজোয় নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বারুইপুর পুলিশ

নিজস্ব প্রতিবেদন, বারুইপুর: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবং আসন্ন কালীপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তৎপরতা শুরু করল বারুইপুর পুলিশ। উৎসবের দিনগুলিতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য।

ইতিমধ্যেই বারুইপুরের নামকরা পুজো মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিদর্শন শেষে বারুইপুরের পুলিশ সুপার জানান, এলাকার গুরুত্বপূর্ণ সমস্ত পুজো কমিটির ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছে। মণ্ডপে ঢোকা ও বেরোনোর সুবন্দোবস্ত, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকের উপস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পুলিশ সন্তোষ প্রকাশ করেছে।

পুলিশ সুপার আরও বলেন, প্রতিটি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলা হয়েছে। নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই অগ্রিম প্রস্তুতির ফলে দর্শনার্থীরা নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারবেন বলে আশাপ্রকাশ করেছে জেলা পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *