সিঙ্গুর নিয়ে বড় চমক! টাটার পর এবার কি অশোক লেল্যান্ড? বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশের দিনই সিঙ্গুর নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫ বছরের তৃণমূল শাসনের পর বিজেপি সরকার ক্ষমতায় এসেই রাজ্যে শিল্প পরিবেশ ফেরাতে বদ্ধপরিকর। সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারের বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ইতিবাচক ইঙ্গিত দিয়ে স্পষ্ট জানান, বিষয়টি নিয়ে অশোক লেল্যান্ড-এর মতো বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে এবং সিঙ্গুর নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবে সরকার।

হুগলির সিঙ্গুরে একসময় হাজার একর জমি অধিগ্রহণ করে টাটা মোটরসের ন্যানো কারখানা তৈরির উদ্যোগ নিলেও প্রবল রাজনৈতিক আন্দোলনের জেরে ২০০৮ সালে প্রকল্প গুটিয়ে নেয় টাটা। ২০১১ সালে জমি ফেরত দিলেও গত দেড় দশকে সেখানে চাষ বা শিল্প কিছুই হয়নি। দীর্ঘদিনের এই খরা কাটাতে এবার নতুন আশা জাগাচ্ছেন মুখ্যমন্ত্রী। গাড়ি কারখানা বা বড় কোনও শিল্পের মাধ্যমে সিঙ্গুরের অচলাবস্থা কাটবে কি না, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *