এনজেপিতে বড়সড় অনুপ্রবেশের ছক বানচাল, হাতেনাতে ধরা পড়ল দুই বাংলাদেশি!
November 7, 2026
নিউ জলপাইগুড়ি স্টেশনে ধৃত ২ বাংলাদেশি নাগরিক
নিজস্ব সংবাদদাতা, নিউ জলপাইগুড়ি: বৈধ নথিপত্র ছাড়া ভ্রমণের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল জিআরপি। ধৃতদের নাম মুহাম্মদ শামিম হোসেন ও জাহানারা মণ্ডল, বাড়ি বাংলাদেশের খুলনায়। নিয়মিত টহলদারির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাঁদের আটক করা হয়। বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীদের ধারণা, কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে তাঁরা ভারতে এসেছিলেন। ধৃতদের ভারতে প্রবেশের পথ এবং উদ্দেশ্য জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কোনো পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।