নিউ জিল্যান্ড সিরিজের আগে জ্বলে উঠলেন তিলক-প্রসিদ্ধরা, দাপুটে পারফরম্যান্সে ভারতের হুঙ্কার!
November 9, 2026
নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে ভারত ‘এ’
নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে চালকের আসনে ভারত ‘এ’। যশস্বী জয়সওয়ালের শতরান, তিলক বর্মার ৮১ ও অধিনায়ক ধ্রুব জুরেলের ৭১ রানের ওপর ভর করে ভারত ৫ উইকেটে ৪৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৫০ রানের কার্যকরী ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে কিউইরা। দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। প্রসিদ্ধ কৃষ্ণ জোড়া উইকেট শিকার করেছেন। প্রথম দুই ম্যাচ ড্র হওয়ায় এই টেস্ট জিতে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত।