১২ বছরে ৫০ কোটি মানুষের দারিদ্র্য মুক্তি, মোদির বড় চমকে চমকালো দেশ!

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান প্রধান অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী জানান, সরকারি পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) এবং দরিদ্রদের মৌলিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সড়ক, রেল ও বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি ‘আরবান চ্যালেঞ্জ ফান্ড’ শহরগুলোর অর্থনৈতিক বিকাশে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

দরিদ্র মানুষের হাতে প্রকৃত সক্ষমতা তুলে দেওয়ার মাধ্যমেই দারিদ্র্য বিমোচন সম্ভব বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের ক্ষমতায়ন দেশের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *