দেশে ফিরলেই কি তবে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অপরাধী’ হিসেবেই দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। আইনমন্ত্রী জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে।

আইনমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এ ক্ষেত্রে কোনো আবেগের স্থান নেই। আইন নিজস্ব গতিতে চলবে এবং সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনা দেশে ফিরলে ট্রাইব্যুনালের রায় কার্যকর করার আইনি সুযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *