মাটিতে নয় সরাসরি বিধানসভায়, বিজেপিকে রুখতে হুঙ্কার ওয়ারিস পাঠানের!

মুসলিমদের রাজনৈতিক দলগুলোর ‘ভোটব্যাংক’ হিসেবে ব্যবহারের দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান। তিনি মুসলিম সম্প্রদায়কে নিজেদের ভাগ্য নির্ধারণে মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং সরাসরি আইনপ্রণেতা হওয়ার আহ্বান জানিয়েছেন। আমেরিকার নির্বাচনে আব্দুল আল-সায়েদের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এখন সময় এসেছে নেতিবাচক কটূক্তির জবাব দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করার।

পাঠান অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের আমলে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপি ও সমাজবাদী পার্টির মতো দলগুলো মুসলিমদের অবজ্ঞা করেছে বলে তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *