হঠাৎ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, বাঁচার উপায় কী?

ব্যাংক হিসাব জব্দের আইনি প্রক্রিয়া ও প্রতিকারের উপায়

দেশে দুর্নীতিবিরোধী অভিযান ও রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার হার বেড়েছে। বিএফআইইউ, এনবিআর, দুদক বা আদালতের নির্দেশে মানি লন্ডারিং ও আয়কর আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়। তবে গ্রাহককে সময়মতো না জানানোর কারণে আইনি অস্পষ্টতা ও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকগুলো গোপনীয়তার দোহাই দিয়ে গ্রাহককে অবহিত করে না, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এ অবস্থায় গ্রাহক ব্যাংকের কাছে লিখিত ব্যাখ্যা চাইতে পারেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তা প্রত্যাহারের আবেদন করতে পারেন। এছাড়া কোনো ব্যক্তি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল বা সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে রিট করার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোনো অভিযোগেই অনির্দিষ্টকালের জন্য হিসাব জব্দ রাখা আইনসিদ্ধ নয়। তাই এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং গ্রাহকের অধিকার সমুন্নত রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *