নির্মাণে নজরদারি বাড়বে, বিল্ডিং কমিটিতে থাকছেন পূর্ত বিশেষজ্ঞ!

শহরের বড় নির্মাণে নতুন নিয়ম: স্ট্রাকচারাল স্টেবিলিটি যাচাই বাধ্যতামূলক

কলকাতা শহরে বড় নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করেছে পুরসভা। এখন থেকে বহুতল বা বাণিজ্যিক ভবনের উচ্চতা অনুযায়ী ‘স্ট্রাকচারাল স্টেবিলিটি’ যাচাই করা বাধ্যতামূলক। নবান্নের অনুমোদিত এই নিয়ম অনুযায়ী, মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির (এমবিসি) মাধ্যমে প্ল্যান অনুমোদনের সময়ই বিশেষজ্ঞ সংস্থা রাইটস ও পূর্ত দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্মাণের স্থায়িত্ব খতিয়ে দেখা হবে। মূলত ৪০ মিটারের বেশি উচ্চতার নির্মাণে এই নিয়ম কড়াকড়ি করা হয়েছে।

দীর্ঘদিন এমবিসি বৈঠক বন্ধ থাকায় থমকে থাকা প্রকল্পগুলি আগামী ১৪ নভেম্বর থেকে গতি পেতে পারে। তবে নতুন এই নিয়মের যথাযথ বাস্তবায়ন ও নির্মাণাধীন কাজের তদারকি নিয়ে প্রশাসনের অন্দরে সংশয় রয়েছে। পর্যাপ্ত লোকবলের অভাবে নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞ মহলের মতে, কঠোর নিয়ম প্রণয়নের পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এই উদ্যোগের সুফল পাওয়া কঠিন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *