বিসর্জনে গ্রেপ্তার সাহসী যুবক, সাক্ষী স্বয়ং মা কালী! কেন আজও রহস্যে ঘেরা বর্ধমানের ফৌজদারি কালী?

বর্ধমান শহরের খোসবাগান এলাকার ‘ফৌজদারী কালী’ ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক স্মারক। ১৯৩৮ সালে ধর্মীয় শোভাযাত্রার ওপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয়রা প্রতিবাদে নামেন। বিসর্জন মিছিলে অংশ নেওয়া যুবকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ে কলকাতা হাইকোর্টে তারা জয়ী হন। সেই থেকেই দেবী ‘ফৌজদারী কালী’ নামে পরিচিতি পান।

ঐতিহ্য মেনে আজও ভাইফোঁটার পরের দিন বর্ণাঢ্য শোভাযাত্রায় মাকে নিরঞ্জন করা হয়। মন্দিরটিতে নিষ্ঠার সঙ্গে পূজা, বলিপ্রথা ও অন্নকূট ভোগের আয়োজন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *